ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই নৌরুটে ২৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০, ২৭ আগস্ট ২০২০
দুই নৌরুটে ২৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
ফাইল ফটো

বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী।

তিনি বলেন, বুধবার সকাল ৯টা থেকে পদ্মা-যমুনা নদীতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিলো। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুনরায় এ দুই নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!