ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় ফণি: পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২ মে ২০১৯
ঘূর্ণিঝড় ফণি: পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে আগাম প্রস্তুতি হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চসহ সব প্রকার ছোট নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে ঘাট কর্তৃপক্ষ লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিই) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদ হোসেন জানান, ঘূর্ণিঝড় ফণির আগাম প্রস্তুতি হিসেবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। 

পাটুরিয়া ফেরিঘাট এলাকার এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, উপর মহল থেকে ফেরি বন্ধের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নির্দেশনা পেলে বন্ধ করা হবে।
 
এদিকে পাটুরিয়া-হাজির হাট নৌ-রুটে কোনো ফেরি না থাকায় যাত্রীরা চরম বিপাকে পড়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!