[ দেশজুড়ে ]
পদ্মায় বৈরী আবহাওয়ায় নৌকাডুবি, নিখােঁজ ১
ফাইল ছবি
মানিকগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বুধবার সকালে পদ্মা নদীর পাটুুরিয়া ও দৌলতদিয়ার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, ঝড়ো বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে তিন জেলেসহ নৌকাটি ডুবে যায়। এতে শরীফ নামে এক জেলে নিখোঁজ হন। বাকি দুইজন সাঁতরে তীরে উঠেছেন। তাদের পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, খবর পেয়ে ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু নিখোঁজ জেলের সন্ধান মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, তিনজনই রাজবাড়ীর দৌলতদিয়ার বাসিন্দা। মাছ ধরতে তারা পাটুরিয়া সংলগ্ন পদ্মা নদীতে এসেছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!