ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
ময়মনসিংহে ৬ জনকে পিষে মারলো বাস
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসের ধাক্কায় শিশুসহ প্রাইভেটকারের ছয় যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের একটি বাস। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ছয় যাত্রীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!