[ দেশজুড়ে ]
ছেলেকে না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা
নিহত মর্জিনা আক্তার
হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় ছেলেকে না পেয়ে মাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহত মর্জিনা আক্তার যশোরআব্দা খাদ্য গুদাম রোড এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, নিহত মর্জিনা আক্তারের ছেলে এমরান হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ড হয় তার বোনের ছেলে একই গ্রামের বাচ্ছু মিয়ার ছেলে রুবেলের। এরই জের ধরে রুবেল একটি ছুরি নিয়ে এমরানের ঘরে গেলে তাকে না পেয়ে রুবেল তার খালা মর্জিনাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ঘাতক রুবেলকে ধরতে অভিযান চালাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!