ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকনিকে গিয়ে লাশ হলেন দুই যুবক

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১১ আগস্ট ২০২০
পিকনিকে গিয়ে লাশ হলেন দুই যুবক
দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়

পিকনিকে গিয়ে সাভারে তুরাগ নদীতে নিখোঁজ হওয়া দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। মঙ্গলবার সকালে উপজেলার বনগাঁও ইউপির বেড়াইদ দাসপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই যুবকের নামই সুমন। এরমধ্যে একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি আরেকজন ট্রাকচালক ছিলেন। দুইজনের বাড়ি বেড়াইদ এলাকার উত্তর ও দক্ষিণপাড়া মহল্লায়।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, সোমবার সন্ধ্যায় বেড়াইদ দাসপাড়া এলাকায় ট্রলারে পিকনিকে যাচ্ছিলেন ছয় যুবক। ট্রলারটি দাসপাড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জুয়েল নামে এক যুবক গুরুতর আহত হন। পরে পাঁচ যুবক আতঙ্কে পানিতে লাফ দেন। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সুমন নামে দুই যুবক নিখোঁজ হন। মঙ্গলবার সকালে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!