[ দেশজুড়ে ]
ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশালে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
ত্রিশাল সার্কেলের অ্যাডিশনাল এসপি স্বাগতা ভট্টাচার্য জানান, দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার নওধার গ্রামের রইচ উদ্দিন মাস্টারের একটি ছাগল প্রতিবেশী আনোয়ার হোসেনের উঠানের গাছের পাতা খাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। এরই জেরে আনোয়ার হোসেনের লোকজন রইচ উদ্দিন মাস্টারের পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে রইচ উদ্দিন মাস্টার ও তার ছেলে মনির হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনির হোসেন মারা যান। এ ঘটনায় রইচ উদ্দিন মাস্টারের পরিবারের ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!