ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২  

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫, ৪ আগস্ট ২০২০
হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২  
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।  

মঙ্গলবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, রাজা অ্যান্ড সন্স পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান অ্যান্ড আরিদা পরিবহনে সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আদনান অ্যান্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরও দশজন পথচারী।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!