ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০ টাকার জন্য বোনের আত্মহত্যা, দেখে বিষপান করলো ছোট ভাই

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১, ২ আগস্ট ২০২০
২০ টাকার জন্য বোনের আত্মহত্যা, দেখে বিষপান করলো ছোট ভাই
প্রতীকী ছবি

২০ টাকার জন্য অভিমান করে আত্মহত্যা করেছে বোন রুমা আক্তার। বোনের এ অবস্থা দেখে ছোট ভাই আরিফ আহমদও বিষপান করে। ঈদের দিন সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে এ বিষপানের ঘটনা ঘটে।

তারা উপজেলার বাংলাবাজার ইউপির চৌধুরীপাড়া গ্রামের ডালিম মিয়ার সন্তান। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রুমার মৃত্যু হয়। ছোট ভাই আরিফের অবস্থাও আশংকাজনক। সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম জানান, শনিবার ঈদের জামাত শেষে রুমা আক্তারের কাছ থেকে ২০ টাকা ছিনিয়ে নেয় আরিফ। এতে রুমা অভিমান করে বিষ পান করে। বোনের এ দৃশ্য দেখে ছোট ভাই আরিফও বিষ পান করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!