ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে জেএমবির দুই সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩২, ৩১ জুলাই ২০২০
ময়মনসিংহে জেএমবির দুই সদস্য গ্রেফতার
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে শুক্রবার বিকেলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য গ্রেফতার হয়েছে। নগরীর চড়পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতাররা হলেন মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের মো. মোস্তফার ছেলে আনাম আলী ও একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইউসুফ আলী।

র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি তফিকুল আলম বলেন, নগরীর চড়পাড়া এলাকায় আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনা করছে সংবাদ আসে র‌্যাব কার্যালয়ে। পরে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনতেন এবং শুনে উগ্রবাদে উদ্বুদ্ধ হন। পরে তারা জেএমবি সমর্থক ও সক্রিয় সদস্য হয়ে উঠে নাশকতার প্রতি আকৃষ্ট হন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।  

এএসপি বলেন, বিভিন্ন সময় এলাকায় জেএমবির নেতৃত্বদানকারী ব্যক্তির সহায়তায় নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন কৌশলে কাজ করত এবং দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল। দুজনই তালিকাভুক্ত জঙ্গি সদস্য এবং তাদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!