[ দেশজুড়ে ]
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী শোডাউন
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ফরাজী। ছবি: ডেইলি বাংলাদেশ
হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বর্ণাঢ্য নির্বাচনী শোডাউন করেছেন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ফরাজী। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ শোডাউনে মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাক নিয়ে অংশ নেন তার সমর্থকরা।
শোডাউনটি ভোলার বাংলাবাজার থেকে শুরু হয়ে দক্ষিণ দিঘলদীর বটতলা, নতুন হাট, নেয়ামতপুর হাইস্কুল, শান্তিরহাট ও খায়ের হাটসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সারি সারি মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকে নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোডাউনে সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ফরাজী বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান তিনি মানুষের সেবা ও এলাকার উন্নয়নের মাধ্যমে দিতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/ভোলা
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!