[ দেশজুড়ে ]
হাতিয়ায় কার্গোডুবি, সাঁতরে তীরে উঠলেন ১১ জন
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কেরিংচরে মেঘনা নদীতে একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতার কেটে নাবিক, সারেংসহ ১১জন যাত্রী তীরে উঠে আসে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চট্রগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সিমেন্টের কাঁচামালবাহী এমভি তার্জ সেনেহা-৫ কার্গো জাহাজটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে দুপুর ১২টার দিকে কার্গো জাহাজ ডুবির খবর পেয়ে হাতিয়া কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। ঘটনার পর পরই কার্গো জাহাজটি পুরোপুরি ডুবে যায়।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাহতের কোনো ঘটনা না ঘটলেও জাহাজের সব মালামাল ডুবে গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!