ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মায় বিলীন শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৮ জুলাই ২০২০
পদ্মায় বিলীন শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট
পদ্মায় বিলীন হয়ে গেল শিমুলিয়া ৩ নম্বর রো রো ফেরিঘাট

সর্বনাশা পদ্মা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে গেল মুন্সিগঞ্জের শিমুলিয়ার ৩ নম্বর রো রো ফেরিঘাট। এতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার দুপুরে জোয়ারের পানির স্রোতে ফেরিঘাটটি তলিয়ে যায়। এছাড়া আশপাশের স্থাপনাগুলো বিলীন হয়ে যাচ্ছে।

বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক সাখাওয়াত আহমেদ জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে ৩ নম্বর রো রো ফেরিঘাট, মসজিদ, দোকানপাটসহ কয়েকটি স্থাপনা বিলীন হয়ে গেছে। এছাড়া ঘাটের পাশের সড়কও ভাঙনের কবলে পড়েছে। ফলে ৩ নম্বর রো রো ফেরিঘাটটি বন্ধ করে দেয়া হয়।

তিনি আরো জানান, শাহমখদুম নামে একটি ফেরি বিকল হওয়ায় ৩ নম্বর ঘাটের পাশে নোঙর করে রাখা হয়েছিল। কিন্তু তীব্র স্রোতের কারণে ফেরিটি সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ’র ‍দুরন্ত জাহাজে করে ঘাটের জরুরি সিনিসপত্র সরানো হয়।

এদিকে শিমুলিয়ার ভিআইপি ফেরি ঘাটটিও হুমকির মুখে রয়েছে। যেকোনো সময় এটি বন্ধ হয়ে যেতে পারে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!