[ দেশজুড়ে ]
ডোবায় ভেসে উঠল দুই বোনের মরদেহ
ডোবা (ফাইল ছবি)
কিশোরগঞ্জের ভৈরবে ডোবায় পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের জগন্নাথপুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃতরা হলো- জগন্নাথপুর রেলগেট এলাকার দুলামিন মিয়ার মেয়ে লামিয়া আক্তার ও প্রিয়া আক্তার।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, বিকেলে লামিয়া ও প্রিয়া নিখোঁজ হয়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। সন্ধ্যায় বাড়ির পাশে একটি ডোবায় দুই বোনের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!