ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ১১ চা শ্রমিক আহত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২৩ জুলাই ২০২০
কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ১১ চা শ্রমিক আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে কাজে যাওয়ার সময় শ্রমিকদের বহনকারী ট্রাক্টর উল্টে ১১ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় পাত্রখোলা ১২ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বলাই গোয়াল, কামলাকান্ত, রাজন রায়, নিতাই গোয়াল, রঞ্জন দাস, যুগেশ বিকিয়ানা, রাজ বংশী ও ইসহাক মিয়া। আহত ১১ জনের মধ্যে পাঁচজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং ছয়জনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৩ চা শ্রমিক পাত্রখোলা চা বাগানের একটি ট্রাক্টর যোগে কাজে যাচ্ছিলেন। পাত্রখোলা চা বাগানের ১২ নম্বর সেকশনের মোড়ে আসলে ট্রাক্টরটি হঠাৎ মোড় নেয়ার সময় এক দিকে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ১৩ চা শ্রমিকের মধ্যে ১১ জন গুরুতর আহত হন। খবর পেয়ে অন্যান্য চা শ্রমিকরা ছুটে এসে আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত ছয়জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সামছুদ্দীন আহমেদ জানান, দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমএইচ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!