ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কর্মস্থলে যাওয়ার সময় সড়কে লাশ হলেন পোশাক শ্রমিক

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৮ জুলাই ২০২০
কর্মস্থলে যাওয়ার সময় সড়কে লাশ হলেন পোশাক শ্রমিক
ফাইল ছবি

চট্টগ্রামে বাসের ধাক্কায় মো. আল আমিন নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর টাইগারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন চাঁদপুরের কচুয়া উপজেলার দুর্গাপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, প্রতিদিনের ন্যায় সকালে সাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন আল আমিন। টাইগারপাস এলাকায় পৌঁছালে নতুন ব্রিজ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!