ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ বাড়ির সামনে সড়কে লাশ হলেন গৃহবধূ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৩, ৮ জুলাই ২০২০
নিজ বাড়ির সামনে সড়কে লাশ হলেন গৃহবধূ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পঞ্চ বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধল্লা ইউপির বাস্তা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত পঞ্চ বেগম উপজেলার ধল্লা ইউপির বাস্তা গ্রামের কালা মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে স্থানীয় এক সাংবাদিক মো. ফজলুল হক জানান, গৃহবধূ পঞ্চ বেগম পূর্ব বাস্তায় তার নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!