ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে ঘরে তোলার আগেই প্রাণ গেল যুবকের 

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ৫ জুলাই ২০২০
স্ত্রীকে ঘরে তোলার আগেই প্রাণ গেল যুবকের 
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউপির সাবেক ছাত্রলীগ সভাপতি

মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা হয়নি। তার আগেই জ্বর, সর্দি নিয়ে মারা গেছেন ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউপির সাবেক ছাত্রলীগ সভাপতি।

শনিবার বিকেলে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইন্দ্রজিৎ ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

Advertisement

বক্সমাহমুদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কেতরেঙ্গা গ্রামের বাসিন্দা ওই যুবক নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইয়াছিন জানান, স্বাস্থ্য বিধি মেনে রাতে তার মরদেহ দাফন করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!