ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় আলোচিত নুরুল হত্যার আসামি গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯, ৫ জুলাই ২০২০
চকরিয়ায় আলোচিত নুরুল হত্যার আসামি গ্রেফতার
গ্রেফতার সোহায়েত

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত নুরুল হুদা হত্যা মামলার অন্যতম আসামি সোহায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই উপজেলার বদরখালী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের টুটিয়াপাড়ার আব্দুল আজিজের ছেলে।

শনিবার রাতে বদরখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন শাওন।

তিনি জানান, সোহায়েত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক সোর্স কাজ করেছে। শনিবার সন্ধ্যায় সোহায়েত বদরখালী বাজারে ঘোরাঘুরি করছেন- এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

এসআই শাওন আরো জানান, গ্রেফতার সোহায়েত এ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!