[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে জ্বর–সর্দি নিয়ে একজনের মৃত্যু
মানিকগঞ্জে জ্বর–সর্দি নিয়ে একজনের মৃত্যু
মানিকগঞ্জে জ্বর–সর্দি নিয়ে জেলা হাসপাতালের জরুরি বিভাগে মো. হারুন নামে একজন মারা গেছেন। রোববার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট এলাকায়।
দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার ওই ব্যক্তিকে সকাল ৮টার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনা হয়। এ সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি বিভাগের চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু জরুরি বিভাগ থেকে আইসোলেশন ওয়ার্ডে নেয়ার আগেই তিনি মারা যান।
.png)
করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে চিকিৎসক, সাংবাদিকসহ আরো ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৬৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!