ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কবর থেকে ছয় ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ২৬ জুন ২০২০
কবর থেকে ছয় ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির হযরত আবদুল্লাহ ফকির (রহ.) মাজার সংলগ্ন কবরস্থান থেকে ছয় ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের মাতৃমঙ্গল এলাকার বাসিন্দারা অজগর সাপটি উদ্ধার করেন।

এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য মাজারের মসজিদে গেলে ছোট বাচ্চাদের হইচই শুনতে পান। পরে তাদের কাছ থেকে জানতে পারেন কবরের ভেতরে একটি অজগর সাপ জালে আটকা পড়ে আছে। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে কবরের ভেতর থেকে সাপটি জীবিত উদ্ধার করেন।

আরেক বাসিন্দা কলিমুল্লাহ কলি জানান, কবরের ভেতরে জালে আটকা পড়েছিল অজগরটি। পরে লোকজনের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়। সাপটির যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে রাখা হয়েছে।

সাপটি হস্তান্তরের জন্য বনবিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন এলাকাবাসীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!