ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধরা খেলেন দুইজন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ২৩ জুন ২০২০
ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধরা খেলেন দুইজন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ধারালো ছোরাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর কোতোয়ালি থানার টাইগারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাসেল ও একই উপজেলার আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ বিল্লাল। তারা চকবাজার থানার টাকশা মিয়ার মসজিদ এলাকায় থাকতেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ছিনতাইয়ের প্রস্তুতির খবরে টাগাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুইটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পেশাদার ছিনতাইকারী বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!