মাগুরায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য আটক
মাগুরায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক দুইজনের বাড়ি রাঙামাটি জেলায়। এ সময় তাদের কাছে থেকে মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ অর্থসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
আটক জান্নাত হোসেন রাঙামাটি জেলার এরাবুনিয়া গ্রামের আবুল কালামের ছেলে ও কলাবানিয়া এলাকার ধলা ফকিরের ছেলে আব্দুর রহিম।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, গত বৃহস্পতিবার রাত্রে মাগুরা সদরের বেরইল পলিতা এলাকার দিঘল কান্দি গ্রাম এলাকায় সড়কে বাঁশ ফেলে গতিরোধ করে শাহিন আলম দম্পতির ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুবৃর্ত্তরা। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পুলিশে খবর দিলে ডাকাতদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।
ওই রাতেই পুলিশ পার্শ্ববর্তী মনিরামপুর বাজার এলাকা থেকে ডাকাত দলের এ দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
তাদের দুইজনের বাড়ি রাঙামাটি জেলায়। তারা দীর্ঘদিন আন্তজেলা ডাকাত দলের সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।