[ দেশজুড়ে ]
বাড়ি ফেরার পথে সড়কে লাশ হলেন রিপ্রেজেন্টেটিভ
ফাইল ছবি
জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকচাপায় হামিদুল ইসলাম নামে এক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন।
নিহত হামিদুল ইসলাম এসিআইয়ের ভেটেরিনারি সেকশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইসলামপুরে কর্মরত ছিলেন। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী আতিয়ার পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
এএসপি (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে কাজ শেষে মোটরসাইকেল যোগে ইসলামপুর থেকে বাড়িতে যাচ্ছিলেন হামিদুল। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার লাশ উদ্ধার করে ইসলামপুর থানায় নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!