ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় সড়কে লাশ হলেন ফুলগাছ ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৯ এপ্রিল ২০২০
ট্রাকচাপায় সড়কে লাশ হলেন ফুলগাছ ব্যবসায়ী
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহাসড়কে ট্রাকচাপায় আব্দুল আলিম নামে এক ফুলগাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিম উপজেলার বড়হর ইউপির গুয়াগাঁতী গ্রামের মঞ্জিল আলীর ছেলে। এ সময় আহত হন একই গ্রামের সহিদ ও সুলতান নামে আরো দুই ফুলগাছ ব্যবসায়ী। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল আলম জানান, ট্রাকটি হেফাজতে নিলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!