ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে একই পরিবারের চারজনকে হত্যায় মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৪ এপ্রিল ২০২০
গাজীপুরে একই পরিবারের চারজনকে হত্যায় মামলা
শ্রীপুরের এ বাড়িতেই হত্যা করা হয় মা-মেয়েসহ চারজনকে

গাজীপুরের শ্রীপুরে প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের স্ত্রী ও তিন ছেলেমেয়েকে গলা কেটে হত্যায় মামলা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।

ওই প্রবাসীর ভাগনে মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে চারজনের মরদেহ ময়মনসিংহের পাগলা থানার গোলাবাড়ি গ্রামে দাফনের প্রক্রিয়া চলছে।

গাজীপুরের এডিশনাল এসপি রাসেল শেখ জানান, নিহতদের শরীরে অসংখ্য আঘাত রয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা করেছেন প্রবাসী কাজলের বাবা আবুল হোসেন। ঘরে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। আলমারিসহ অন্যান্য মালামাল সুরক্ষিত ছিল।

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের এসপি শামসুন্নাহার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসপি জানান, ঘটনাটি পরিকল্পিত। বুধবার রাতের যেকোনো সময় হত্যা করা হয় চারজনকে। হত্যার আগে মা-মেয়েদের ধর্ষণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি, বটি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!