ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গৌরীপুরে সরকারি ৯২ বস্তা চাল উদ্ধার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি  
প্রকাশিত: ১৭:২৫, ২১ এপ্রিল ২০২০
গৌরীপুরে সরকারি ৯২ বস্তা চাল উদ্ধার
গৌরীপুরে সরকারি ৯২ বস্তা চাল উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আরো ৬৭ বস্তা চাল উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। সোমবার রাত ১১টায় উপজেলার ভুটিয়ারকোনার মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে এ চাল উদ্ধার করা হয়েছে। 

এছাড়া দুপুর ২টার দিকে বাজারের চাল ব্যবসায়ী আজহারুল ইসলামের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। এ নিয়ে একদিনে ভুটিয়ারকোনা বাজার থেকে মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের নেতৃত্বে ওই বাজারে ফজলু মুন্সীর ঘরে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ৬৭ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। দুপুর ২টার দিকে একই বাজারে আজহারুল ইসলামের ঘর থেকে ২৫ বস্তা চাল উদ্ধার করা হয়। আজহারুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!