ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে নিজ হোটেলের পেছনে গৃহবধূর লাশ, স্বামী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১৪ এপ্রিল ২০২০
মানিকগঞ্জে নিজ হোটেলের পেছনে গৃহবধূর লাশ, স্বামী আটক
প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে রুবি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গালা ইউপির সোনাপুর গ্রামে নিজ খাবার হোটেলের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে। নিহতের স্বামী শিবালয় উপজেলার মহাদেবপুর ইউপির বরঙ্গাইল গ্রামের নেয়াজ বেপারীর ছেলে উজ্জল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জল রুবির দ্বিতীয় স্বামী। ছয় বছর আগে উজ্জলের সঙ্গে রুবির বিয়ে হয়। তারা দুইজনে হরিরামপুরের সোনাপুর গ্রামে খাবার হোটেলের ব্যবসা করতেন। 

হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদনের পরই জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জলকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!