ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাটগ্রামে ব্যাংকে ভাঙচুর, সাংবাদিককে মারধর

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৯ মার্চ ২০২০
পাটগ্রামে ব্যাংকে ভাঙচুর, সাংবাদিককে মারধর
পাটগ্রামে ব্যাংক ভাংচুর, সাংবাদিককে মারধর

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় বুধবার সন্ধা ৭টায় বুড়িমারী ডাচ্ বাংলা এজেন্ট বাংকিং অফিসে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের মালিক সাংবাদিক আব্দুল মান্নানকে পিটিয়ে আহত করেছে  সন্ত্রাসীরা। আহত সাংবাদিককে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

সাংবাদিক আবদুল মান্নান রংপুরের চাঁদনী বাজার পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি।  

কয়েকদিন আগে স্থানীয় ট্রাক ড্রাইভার আওলাদ মিয়া ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে একাউন্ট খোলেন। একাউন্টটি চালু না হওয়ায় বুধবার সন্ধ্যায় সাংবাদিক আব্দুল মান্নানের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন মিলে সাংবাদিক আব্দুল মান্নানকে মারধর ও ব্যাংক ভাংচুর করা হয়।   

সাংবাদিক আব্দুল মান্নান ডেইলি বাংলাদেশকে বলেন, পুর্ব পরিকল্পিতভাবে তারা আমার প্রতিষ্ঠান ভাংচুর করে ক্যাশে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।   

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ঘটনা ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!