[ দেশজুড়ে ]
নিখোঁজের পর ডোবায় পাওয়া গেল গৃহবধূর লাশ, স্বামী উধাও
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে একটি ডোবা থেকে হোসনে আরা বেগম নামে এক গৃহবধূর লাশ করেছে পুলিশ। তিনি উপজেলার দোহিলায়া ইউপির করালিয়া গ্রামের কৃষক জামিল হেসেনের স্ত্রী।
নিহত ওই নারী নিখোঁজের পর থেকে তার স্বামী জামিল হেসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল থেকে হোসনে আরা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রাম সংলগ্ন একটি ডোবা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানায় নিয়ে যায় পুলিশ।
খবর পেয়ে সহকারী এসপি (ছাতক-দোয়ারাজার সার্কেল) বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাশেম জানান, নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!