ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চকরিয়ায় গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ৫ ফেব্রুয়ারি ২০২০
চকরিয়ায় গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার, আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় শাহিদা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। 

বুধবার সকালে চকরিয়া উপজেলার চিরিংগা ইউপির সদরঘোনা এলাকার ছারাবটতলী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ শাহিদা বেগম ওই এলাকার নুর আহমদের স্ত্রী।

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, সদরঘোনা এলাকা থেকে শাহিদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে তার গলা কাটা হয়। নিহতের গলায় তিনটি আঙ্গুলের চিহৃ ও ছুরির আঘাত রয়েছে। 

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার রওশন আরা ও তার মেয়ে মিনাকে আটক করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআর
লিংক সফলভাবে কপি হয়েছে!