ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে অপহৃত পরীক্ষার্থী নেত্রকোনা থেকে উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৩, ১০ জানুয়ারি ২০২০
ফেনীতে অপহৃত পরীক্ষার্থী নেত্রকোনা থেকে উদ্ধার
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও আটক অপহরণকারীর বাবা খুরশিদ আলমের দেয়া তথ্যমতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় তাদের এক আত্মীয়ের বাসা থেকে অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী আশরাফুল আলম হৃদয় পালিয়ে যান। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দাগনভূঞা পৌর শহরের বেতুয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে আশরাফুল আলম হৃদয়। ওই ছাত্রী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

থানার ওসি জানান, এ ঘটনায় অভিযুক্ত হৃদয়সহ তার সহযোগীদের আটক করতে চেষ্টা চলছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!