ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের প্রস্তাব প্রত্যাখান, মেয়েকে উঠিয়ে নিল যুবক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ৮ সেপ্টেম্বর ২০১৯
বিয়ের প্রস্তাব প্রত্যাখান, মেয়েকে উঠিয়ে নিল যুবক
প্রতীকী ছবি

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উঠিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউপিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেছেন।

ছাত্রীর বাবা জানান, তার একমাত্র মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় উপজেলার ছোটভাকলা ইউপির হাউলি কেউটিল গ্রামের জামিরুল ইসলামের ছেলে রিপন তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এরই মধ্যে রিপনের পরিবার থেকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠানো হয়। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার মেয়েকে অপহরণের হুমকি দেয়।

তিনি আরো জানান, শনিবার সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়িতে একা ছিল। এ সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বেলা ১১টার দিকে তিনি বাড়িতে এসে দেখেন তার মেয়ে বাড়িতে নেই। এ সময় তিনি রিপনের মোবাইল নম্বরে ফোন করলে তার মেয়ে ‘হ্যালো’ বলার পর ফোনটি কেটে যায়। এরপর থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!