ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আমি আত্মহত্যা করবো, আর বাঁচতে চাই না: মিন্নির বাবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯, ২০ জুলাই ২০১৯
আমি আত্মহত্যা করবো, আর বাঁচতে চাই না: মিন্নির বাবা
মিন্নির বাবা মেয়ের জবানবন্দির কথা শুনে তাৎক্ষণিক প্রতিকৃয়ায় কান্না করে

মেয়ের উপর নির্মমভাবে নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে আত্মহত্যার হুমকি দিলেন আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজ্জাম্মেল হোসেন। 

তিনি বলেন, আমার মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তাকে কিছু বলতে না দিয়েই ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এভাবে মেয়েকে নির্যাতন না করে আমাকে গ্রেফতার করুক। আমার মেয়ের কষ্ট আমি আর সইতে পারছি না। আমি আত্মহত্যা করবো। আমি আর বাঁচতে চাই না।

বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরিফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ‘দোষ স্বীকার‘ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এসময় মিন্নির বাবা মেয়ের জবানবন্দির কথা শুনে তাৎক্ষণিক প্রতিকৃয়ায় কান্না করে গণমাধ্যমে এসব কথা বলেন। তিনি বলেন, আমার মেয়ে অসুস্থ, তার কাছ থেকে জোরজবরদস্তি করে জবানবন্দি নেয়া হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তাকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার ওসি হুমায়ূন কবীর এই জবানবন্দি দেন।
 
পুলিশ পরিদর্শক হুমায়ূন বলেন, পাঁচ দিনের জন্য হেফাজতে নেয়া হলেও মিন্নির কাছে আমাদের যা জানার ছিল তা জানা হয়ে গেছে। তাই শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালতে তিনি কী বলেছেন সে সম্পর্কে আমি কিছু জানি না।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!