ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রিফাত হত্যায় শ্রাবন ফের পাঁচ দিনের রিমান্ডে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৬, ১৩ জুলাই ২০১৯
রিফাত হত্যায় শ্রাবন ফের পাঁচ দিনের রিমান্ডে
ডেইলি বাংলাদেশ

বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেফতার আরিয়ান শ্রাবণের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড আদেশ দেন। বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন।

৭ জুলাই আরিয়ান শ্রাবণকে গ্রেফতার করা হয়। আর ৮ জুলাই তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।

তদন্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, আরিয়ান শ্রাবণকে দ্বিতীয় দফায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!