ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ২৭ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ২১ আগস্ট ২০২৩
দেশে ২৭ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৪২
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৫ হাজার ১৮৬ জনে। এছাড়া মোট মৃত্যু ২৯ হাজার ৪৭৬ জনেই রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ৪২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৫৩৬ জন।

Advertisement

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ২০৬টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় কেউ আইসোলেশনে আসেনি এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৭৫৮ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৪৯৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৬১ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!