ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো পৌনে ৫০০, ভর্তি রোগী লাখ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ২০ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো পৌনে ৫০০, ভর্তি রোগী লাখ ছুঁই ছুঁই
ছবি: সংগৃহীত

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিনিয়ত রাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯৯৪ জনে।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ১৩৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৫ জন। ঢাকার বাইরের ১ হাজার ৩৪৯ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৬ জন ঢাকার এবং ৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৯৯৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৮ হাজার ৪৫৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৩৮ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর অগাস্টের ১৯ দিনেই ৪৮ হাজার ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ বছর এইডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ার আশঙ্কা করেছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!