ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৩, ৬ মে ২০২৩
করোনায় মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ১৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৩১৫ জনে। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জনেই রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮১৭ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ৫১২ জনের নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ৫০৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!