ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১৪, ৫ মে ২০২৩
করোনার বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা
টেড্রোস আধানম গেব্রিয়েসুস - ফাইল ছবি

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর করোনা মহামারি সংক্রান্ত বৈশ্বিক জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে জাতিসংঘের অন্যতম অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

শুক্রবার (৫ মে) সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘অত্যন্ত আশা নিয়ে আমি ঘোষণা করছি, কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।’

Advertisement

আরো পড়ুন>> ‘পরবর্তী মহামারির জন্য প্রস্তুত নয় বিশ্ব’

গেব্রিয়াসুস আরো বলেন, ‘গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা আমাকে সুপারিশ করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি।

উল্লেখ্য, ২০২০ সালের ৩০ জানুয়ারি ডব্লিউএইচওর জরুরি কমিটি করোনার জন্য সর্বোচ্চ স্তরের সতর্কতা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে।

সূত্র: ডব্লিউএইচও, সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!