ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে আক্রান্ত ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ১৩ এপ্রিল ২০২৩
ভারতে ঊর্ধ্বমুখী করোনা, একদিনে আক্রান্ত ১০ হাজার
ছবি: সংগৃহীত

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে একদিনেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে ১০ হাজার ১৫৮ জন কোভিড আক্রান্ত নথিভুক্ত হয়েছেন। শনাক্ত রোগীর এ সংখ্যা আগের দিনের চেয়ে ৩০ শতাংশ বেশি।

আগের দিন বুধবার দেশটিতে ৭৮৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। সবমিলিয়ে ভারতে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা এখন ৪ কোটি ৪২ লাখ ১০ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন। 

Advertisement

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রের নজরদারিতে শত্রু-মিত্র সবাই

দৈনিক পজিটিভিটির হার ৪ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে। আর সাপ্তাহিক পজিটিভিটির হার ৪ দশমিক শূন্য ২ শতাংশ। মোট সংক্রমিতের শূন্য দশমিক ১ শূন্য শতাংশ সক্রিয় রোগী।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, পুরো দেশজুড়ে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮ দশমিক ৭১ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ। 

বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান, কোভিড ভারতে স্থানীয় স্তরে (এনডেমিক স্টেজ) প্রবেশ করেছে এবং আক্রান্তের সংখ্যা আগামী ১০ থেকে ১২ দিন ধরে বাড়বে, তারপর হ্রাস পেতে শুরু করবে।

আরো পড়ুন>> আগ্নেয়গিরির পুরু ছাইয়ে ঢেকে গেল শহর, দিনেই নেমে এল রাতের আঁধার!

সংক্রমণ ‘স্থানীয় স্তরে’ থাকা মানে তা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ আছে আর মহামারী স্তরে সংক্রমণ একটি বড় এলাকাজুড়ে এমনকী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

ভারতে কোভিড রোগীর সাম্প্রতিক এ বৃদ্ধির জন্য ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬ দায়ী, তবে এটির বিরুদ্ধে টিকা কার্যকরী এবং এটা উদ্বেগ সৃষ্টি করার মতো গুরুতর কিছু নয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, লকডাউনের মতো কঠিন পরিস্থিতি না হলেও করোনা বিধিনিষেধ আরোপ করে পরিস্থিতি মোকাবিলার কৌশল নেয়ার পথে হাঁটতে পারে মোদি প্রশাসন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!