ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

চলতি বছরও হজযাত্রীদের করোনা টিকা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪, ২৮ এপ্রিল ২০২৩
চলতি বছরও হজযাত্রীদের করোনা টিকা বাধ্যতামূলক
ফাইল ফটো

এবারও হজযাত্রীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। বৃহস্পতিবার সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি মন্ত্রণালয় জানায়, প্রত্যেক হজযাত্রীকে হজের আবেদনের অন্তত ১০ দিন আগে করোনা টিকার ডোজ নিতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

এর আগে, ২০২৩ সালের হজযাত্রীদের জন্য করোনা টিকার সনদ বাধ্যতামূলক হবে কি-না ইমেইলের মাধ্যমে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে প্রশ্ন করা হয়েছিল।

Advertisement

মন্ত্রণালয়ের টুইটবার্তায় বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে টিকা সনদের অনুলিপি যুক্ত করা বাধ্যতামূলক। কোনো আবেদনকারী যদি তা না করেন-তাহলে তাকে হজের অনুমোদন দেওয়া হবে না।
 
চলতি বছর ২৭ বা ২৮ জুন চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে হজ। আর এ বছর হজের জন্য যারা আবেদন করেছেন, তাদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের কাজ আগামী ৫ মে বা আরবি শাওয়াল মাসের ১৫ তারিখ থেকে শুরু করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

করোনা মহামারির কারণে ২০২০ সীমান্ত ও অভ্যন্তরীণ বিধিনিষেধ থাকায় হজে নিষেধাজ্ঞা দেয় সৌদি। সরকারের বিশেষ অনুমতি নিয়ে ঐ বছর সৌদির অল্প সংখ্যক মানুষ হজ করতে পেরেছিলেন।

পরের বছর ২০২১ সালে কেবল নিজ দেশের নাগরিকদের হজ করার অনুমতি দেয় সৌদির সরকার। তবে সেই অনুমোদনে বলা হয়েছিল, যেসব নাগরিক করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ করতে পারবেন।

এরপর ২০২২ সালে সীমান্ত বিধিনিষেধ শিথিল করে বিদেশি মুসল্লিদের হজের জন্য সৌদিতে আসার অনুমতি দেয় দেশটির সরকার। তবে ঐ বছরও টিকার বাধ্যবাধকতা জারি ছিল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!