চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। কিন্তু ৯ দফা সময় বাড়িয়েও নির্ধারিত হজ কোটা পূরণ না হওয়ায় ৫ হাজার কোটা ফেরত যাচ্ছে।
এবার হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ জন এবং বেসরকারিভাবে থাকবেন ২ হাজার ৪৮৭ জন।
.png)
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নাম মাত্র হজযাত্রী পার্বত্য তিন জেলায়। এর বাইরে সবচেয়ে কম নিবন্ধিত হয়েছেন পিরোজপুর জেলার। ১০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন সে জেলার। এরপর বরগুনা (১০৩ জন), কক্সবাজার (১১২), মেহেরপুর (১২৭) এবং গোপালগঞ্জের (১৩৪) অবস্থান। এদিকে, সবচেয়ে বেশি নিবন্ধিত হজযাত্রী ঢাকা জেলার। ঢাকার মোট ৫৫ হাজার ৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরপরেই আছে চট্টগ্রাম (১০০৬২ জন), বগুড়া (৩৬৪২), কুমিল্লা (৩১৪৯), ময়মনসিংহের (২৮৬৬) অবস্থান।
ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তালিকা
বরগুনায় ১০৩, বরিশালে ৬৭১, ভোলায় ৪৯৩, ঝালকাঠিতে ২০৮, পটুয়াখালীতে ৩৭৭, পিরোজপুরে ১০০, ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ১৩৮, চাঁদপুরে ৫১১, চট্টগ্রামে ১০ হাজার ৬২, কক্সবাজারে ১১২, কুমিল্লায় তিন হাজার ১৪৯, ফেনীতে এক হাজার নয়, খাগড়াছড়িতে ১০, লক্ষ্মীপুরে ৪১২, নোয়াখালীতে এক হাজার ৩৩, রাঙ্গামাটিতে ১৩ জন, ফরিদপুরে ৩৭৫, গাজীপুরে ২ হাজার ৯৯, গোপালগঞ্জে ১৩৪, কিশোরগঞ্জে এক হাজার ১০১, মাদারীপুরে ২৭২, মানিকগঞ্জে ১৫৮, মুন্সীগঞ্জে ৪২০, নারায়ণগঞ্জে এক হাজার ২৫৬, নরসিংদীতে এক হাজার ৯৭, রাজবাড়ীতে ১৫৫, শরীয়তপুরে ২৯৩, টাঙ্গাইলে এক হাজার ২৮৭, বাগেরহাটে ১৭২, চুয়াডাঙ্গায় ৩২৬, যশোরে এক হাজার ১৫, ঝিনাইদহে ৩২৬, খুলনায় এক হাজার ৬০৯, কুষ্টিয়ায় ৮৫১, মাগুরায় ২১১, মেহেরপুরে ১২৭, নড়াইলে ১৬৮, সাতক্ষীরায় এক হাজার ৫৫, জামালপুরে এক হাজার ৬৯, ময়মনসিংহে ২ হাজার ৮৬৬, নেত্রকোনায় ৩০৪, শেরপুরে এক হাজার ১৫১ জন, বগুড়ায় ৩ হাজার ৬৪২, চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৬৯, জয়পুরহাটে ৫৩০, নওগাঁয় ২ হাজার ৪৮, নাটোরে এক হাজার ৩৭২, পাবনায় এক হাজার ৫০০, রাজশাহীতে ২ হাজার ৪২৭, সিরাজগঞ্জে ২ হাজার ১৮১, দিনাজপুরে এক হাজার ৬৮৭, গাইবান্ধায় ৮২০, কুড়িগ্রামে ৭২৫, লালমনিরহাটে ১৯৬, নীলফামারীতে ৫৯২, পঞ্চগড়ে ৩২৫, রংপুরে ২ হাজার ৬৫০, ঠাকুরগাঁয়ে ৮৯২, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ২৮০, সুনামগঞ্জে ১২৯ এবং সিলেটে এক হাজার ৮৪১ জন।