ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বলীখেলা: জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন শাহজালাল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ২৫ এপ্রিল ২০২৩
বলীখেলা: জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন শাহজালাল
ছবি সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় চকরিয়ার তরিকুল ইসলাম জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শাহজালাল। গত আসরে শাহজালালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জীবন। এবার যেন সেই শোধই নিলেন শাহজালাল।

মঙ্গলবার বিকেলে বলীখেলার ১১৪তম আসরে ফাইনালে মুখোমুখি হন দুইজন। মাত্র এক মিনিটের লড়াইয়ে শাহজালালের কাছে হার মানেন জীবন। ২০২২ সালে রানারআপ হলেও ২০১৮ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন হন শাহজালাল। এবারো চ্যাম্পিয়ন হলেন তিনি।

১১৪তম আসরের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হন চকরিয়ার তরিকুল ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ সেকেন্ডের লড়াইয়ে জীবনের কাছে হার মানেন সৃজন।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হন কুমিল্লার শাহজালাল। তাদের লড়াই চলে মাত্র এক মিনিট ২৬ সেকেন্ড। এতে শাহজালালের কাছে হার মানেন আব্দুন নুর।

এর আগে, বিকেল ৪টায় শুরু হয় বলীখেলার ১১৪ তম আসর। এতে ৬০ জন বলী অংশ নেন। খেলায় তৃতীয় স্থান অধিকার করেন সৃজন চাকমা।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় বদরপাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি মাঠে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় ‘জব্বারের বলীখেলা’।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!