[ দেশজুড়ে ]
জব্বারের বলীখেলা: এবারের আসরে লড়ছেন ৬০ বলী
ছবি সংগৃহীত
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার এবারের আসরে অংশ নিয়েছেন ৬০ জন বলী। তাদের মধ্যে গত আসরের চ্যাম্পিয়ন তরিকুল ইসলাম জীবনও রয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সিটি কর্পোরেশন লাইব্রেরিতে বলীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। শতাধিক বলী অংশগ্রহণে আগ্রহ দেখালেও বাছাই কার্যক্রমে ৪০ জন বলীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বলীখেলা আয়োজক কমিটি।
ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় বদরপাতি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর বলীখেলা চালু করেন। এরপর থেকে প্রতি বাংলা বছরের ১২ বৈশাখ লালদীঘি মাঠে এ খেলার আয়োজন করা হয়। ব্যবসায়ী আবদুল জব্বারের নামানুসারে খেলাটির নাম রাখা হয় ‘জব্বারের বলীখেলা’।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!