ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় আরো মৃত্যু, শনাক্ত ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১১, ৮ ফেব্রুয়ারি ২০২৩
দেশে করোনায় আরো মৃত্যু, শনাক্ত ১১
ফাইল ফটো

দেশে ২৪ ঘণ্টায় ১১ জনের দেহে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ে এ ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে।

এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৬৪৭ জনে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

Advertisement

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৫ হাজার ৯৪ জন।

প্রসঙ্গত, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!