করোনাভাইরাসের শুরু থেকে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে জাপানে মারা গেছেন ১৮৮ জন। আর করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৫৯ জনের। এর মাধ্যমে এসময়ে করোনা শনাক্ত ও মৃত্যুর শীর্ষে উঠে এসেছে জাপান।
.png)
মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭২ হাজার ১১৬ জনে। আর করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ৫৯৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৮ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৮৩৭ জনে। এদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৩১৩ জন।
এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ২২ জন, রাশিয়ায় ৪৫ জন, তাইওয়ানে ৭৩ জন এবং পেরুতে মৃত্যু হয়েছে ৮২ জনের। এসময়ে করোনায় বাংলাদেশে কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ৯ জন নতুন রোগী।