[ করোনাভাইরাস ]
দেশে করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ৫২১
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২০৩ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত তিন জনই ঢাকার। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!