ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বিশ্বে একদিনে শনাক্ত দুই লাখ ৪৩ হাজার, মৃত্যু ৩৯০৫

করোনাভাইরাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২০
বিশ্বে একদিনে শনাক্ত দুই লাখ ৪৩ হাজার, মৃত্যু ৩৯০৫
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৪৩ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন তিন হাজার ৯০৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ভারতে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ২৮৭ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৭৭৯ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১০ লাখ ৩১ হাজারের বেশি।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৪০ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ২১৫ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ৪৫ হাজার।

একদিনে ৩৯২ জনের মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি এখনো করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৯৮ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ৬৭ লাখ ৮ হাজারের বেশি সংক্রমিত।

গত ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ৪২১ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৭০ হাজারের বেশি মৃত্যু হয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৩ হাজার ছাড়িয়েছে। এদিকে একদিনেই ৩৮৯ জনের মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। নতুন ১৩ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ৪৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে করোনার প্রকোপ কমছেই না।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!