করোনা উপসর্গ থাকা ব্যক্তির সংস্পর্শে এলে কী করবেন?
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, যানবাহন সবই এখন চলছে। এর ফলে অনেকের সংস্পর্শে যেতে হচ্ছে। কারো কারো করোনার উপসর্গ না থাকা সত্ত্বেও কোভিড-১৯ পজিটিভ হচ্ছেন। এক্ষেত্রে কিছু নিয়ম-কানুন মেনে চলা জরুরি।
তাই হঠাৎ কেউ করোনায় আক্রান্ত হলে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া যাবে না, বরং কীভাবে করোনা প্রতিরোধ করা যাবে সে বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি।
করোনা আক্রান্ত কারো সংস্পর্শে এলে যা করণীয়-
কোয়ারেন্টাইনে থাকতে হবে
করোনায় আক্রান্ত হলেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনার উপসর্গ প্রকাশ পেতে সাধারণত ১০ থেকে ১৪ দিন লাগে। এ কারণে এ সময়টা বাড়ির অন্যদের থেকে আলাদা থাকা প্রয়োজন। এক্ষেত্রে বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সদস্যদের আপনার প্রয়োজনীয় জিনিসপত্র দরজায় পৌঁছে দেয়ার অনুরোধ করুন।
লক্ষণসমূহ খেয়াল করুন
আপনার শরীরে জ্বর, শ্বাসকষ্ট, কাশি, স্বাদ বা গন্ধ চলে যাওয়া, বমি বমি ভাব, সর্দি, গলা ব্যথা, ডায়রিয়া ও মাংসপেশিতে ব্যাথা করছে কি-না, সেদিকে লক্ষ্য রাখুন। করোনার এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
করোনার পরীক্ষা
করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার কমপক্ষে ৫ থেকে ৭ দিন পর নমুনা পরীক্ষা করাতে হবে। ফল আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি ফল পজিটিভ আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থাকতে হবে। তবে ফল নেগেটিভ আসলে এবং করোনার লক্ষণ না থাকলেও ১৪ দিনের কোয়ারেন্টাইন কোর্স শেষ করা জরুরি।
অন্যকে জানান
সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে যাওয়া পরও যদি করোনার কোনো লক্ষণ প্রকাশ না পায় তবে তা অন্যকে জানানো জরুরি। কারণ অন্য কারো সংস্পর্শে আসলে তারও আক্রান্ত হতে পারেন। তাই আপনার থেকে দূরে থাকতে আগেই সাবধান করা প্রয়োজন। সূত্র- টাইমস অব ইন্ডিয়া