ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ করোনাভাইরাস ]

করোনা প্রতিরোধে মিশন জিরো, হেলমেট দিয়ে ১ মিনিটে ২০০ জনের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ২৫ জুলাই ২০২০
করোনা প্রতিরোধে মিশন জিরো, হেলমেট দিয়ে ১ মিনিটে ২০০ জনের পরীক্ষা
হেলমেট দিয়ে ১ মিনিটে ২০০ জনের পরীক্ষা

করোনা প্রতিরোধে মিশন জিরো শুরু হয়েছে। এই মিশনের আওতায় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে স্মার্ট হেলমেট। সফলভাবে এই হেলমেট দিয়ে মাত্র ১ মিনিটে ২০০ লোকের থার্মাল স্ক্রিনিং করা সম্ভব হচ্ছে ।

ইন্ডিয়া টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের মুম্বাইয়ের একটি স্বেচ্ছাসবী সংগঠন ভারতীয় জৈন সংগঠন ও বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) একযোগে এই প্রকল্পে নেমেছে। স্বেচ্ছাসেবকরা পিপিই পরে ও মাথায় এই হেলমেট দিয়ে এখন ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করছেন ।

এই হেলমেটের সঙ্গে সংযুক্ত রয়েছে একটি স্মার্ট ওয়াচ। যা হাতে পরে থাকতে হয়। হেলমেটে লাগানো ক্যামেরা দিয়ে যখন কাউকে স্ক্রিনিং করা হয়, তখন সেই ব্যক্তির শরীরে তাপমাত্রা সহ বাকি সমস্ত ডেটা ওই স্মার্ট ওয়াচের পর্দায় ফুটে ওঠে। 

ওই অত্যাধুনিক হেলমেট মুম্বাই ও পুনে প্রশাসনের কাছে দুইটি করে আছে। একেকটি হেলমেটের দাম ৬ লাখ টাকা। এই হেলমেট ৬৪ জিবি ডেটা একেকবারে সঞ্চয় করে রাখতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!